
ছাতকে অপহরণ হওয়া শিশু ঢাকা থেকে উদ্ধার গ্রেপ্তার ২
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক থেকে অপহরণ হওয়া শিশু ইয়াছিন আহমদ ঢাকা থেকে ৬০ ঘন্টার উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)রাতে ঢাকার সায়েদাবাদ এলাকা হইতে ছাতক থানা পুলিশ অপহৃত শিশু ইয়াছিন আহমদ (১০) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে এই দিন ভােরে ছাতক থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৮ সেপ্টেম্বর ২০২১ইং) দুপুর অনুমান ৩ ঘটিকার সময় অপহরন কারীগন ছাতক থানাধীন বাজনামহল এলাকা থেকে ইসলাম উদ্দিনের (১০) বৎসরের শিশু ছেলে ইয়াছিন আহমদকে অপহরন করে নিয়ে যায়। শিশু ছেলে অপহরন করার পর প্রথমে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর হয়ে তাহিরপুর থানা এলাকায় নিয়ে যায়। অজ্ঞাতস্থানে একদিন আত্বগোপন করে থাকার পর ভিকটিমকে ঢাকায় অজ্ঞাতস্থানে নিয়ে আত্বগোপন করে থাকে। দীর্ঘ ৬০ ঘন্টার রুদ্ধদার অভিযানে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার, সহ অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল, জগন্নাথপুর সার্কেল, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় ১০ বছরের শিশু অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করিতে সক্ষম হয় ছাতক থানা পুলিশ। অপহরনের ঘটনায় (দুই) জনকে আটক করা হয়েছে।
ছাতক থানার পুলিশ টিমে অংশ গ্রহনকারী এস আই হাবিবুর রহমান পিপিএম, এসআই আসাদুজ্জামান রাসেল , এসআই উজ্জল দেওয়ান, এসআই দিপংকর দে, এএসআই জয়নাল তালুকদার , পুলিশ সদস্য আবু জাফর , রাকিবুল ইসলাম , নয়ন রায়, সাইফুল ইসলাম, সৌরভ বিস্বাস , মোতাব্বির হোসেন, সাদেকুল ইসলাম ও স্বপন মিয়াসহ শিশু ছেলে উদ্ধারে সহায়তাকারী পুলিশ বাহিনী।
হাবিবা আক্তার জেছি //