, ,

ছাতকে অবৈধ পশুর হাট উচ্ছেদ অভিযান

admin
প্রকাশিত July 29, 2020, 04:17 PM
ছাতকে অবৈধ পশুর হাট উচ্ছেদ অভিযান

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে অবৈধ পশুর হাট উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজারে ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট উচ্ছেদ করা হয়। কুরবানির ঈদকে কেন্দ্র করে বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে বিনা ইজারায় এখানে গরু ছাগলের হাট বসানো হয়। খবর পেয়ে বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে এখানের গরু, ছাগল, মহিষ, ভেড়ার হাট উচ্ছেদ করেছে পুলিশ। এসময় পশুর হাট বসানোর অভিযোগে স্থানীয় ৫ জনকে আটক করা হয়। আটককৃত ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। পরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।##