, ,

ছাতকে করোনায় নতুন একজনসহ মোট ১২জনের মৃত্যু

admin
প্রকাশিত July 27, 2020, 04:04 PM
ছাতকে করোনায়  নতুন একজনসহ মোট ১২জনের মৃত্যু

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে করোনায় আক্রান্ত হয়ে নতুন একজনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা আক্রান্ত মীর আলা উদ্দিন (৬৬) সোমবার সকালে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পৌরসভার বাগবাড়ী এলাকার মীর আব্দুল মিয়ার পুত্র। ১৯ জুলাই মীর আলা উদ্দিনের করোনা পজেটিভ শনাক্ত হলে ২০ জুলাই তাকে সিলেটের শহিদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে ছাতকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ জন। সোমবার পর্যন্ত উপজেলায় করুণা পজেটিভ শনাক্ত হয়েছে ৩২৪ জনের।এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।