
ছাতকে গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মাইক্রোবাস ভর্তি ৩৩ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্ট এলাকায় চেকপোষ্ট বসিয়ে মাইক্রোবাস সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার মৃত ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭) ও একই এলাকার মৃত মঙ্গল হোসেন’র ছেলে সুমন আহমদ (২৫) গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজবাগের মোস্তাকিম আলীর ছেলে আলিম উদ্দিন (৩৬)।
র্যাব-৯ এর অফিস সূত্র জানায়, শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে র্যাব। এসময় একটি মাইক্রোবাস (নং-১১-৫৫৪৯) যোগে গাঁজা নিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ছাতক থানার (ওসি) দতন্ত মিজানুর রহমান জানিয়েছেন।
অলিউর রহমান
ছাতক প্রতিনিধি :
০১৭১৫৩৮৮৪৪৯
১১,৯,২০২১ ইং
হাবিবা আক্তার জেছি //