
ছাতক প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ থেকে (২৫) বোতল বিদেশি মদ ও একটি সিএনজি অটোরিস্কা সহ তপন দেবকে আটক করেছে ছাতক থানা পুলিশ।
রবিবার (১আগস্ট)বিকেলে ছাতক থানার এসআই মহিন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে ২৫ বোতল ভারতী মদ ও একটি নাম্বার বিহীন সিএনজি সহ তপন দেব(২৪)কে আটক করা হয়। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলী পাড়া গ্রামের মৃত্য সুধীর দেবের পুত্র।
এ অভিযানের সময়, উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রুবেল মিয়া (৩৫) পিতামৃত লাল মিয়া ও শ্রীনগর গ্রামের মৃত খুর্শেদ আলী পুএ আবদুল কুদ্দুস (৩০)পালিয়ে যায়।
ছাতক থানার এসআই মহিন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে, গোবিন্দগঞ্জ থেকে ২৫ বোতল ভারতী মদ ও একটি সিএনজিগাড়ি সহ তপন দেব (২৪)কে আটক করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।