
ছাতক প্রতিনিধিঃ
ছাতকের ভাতগাও ইউনিয়নের হায়দরপুর গ্রামের শাপলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে ও স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন উইল পাওয়ার বাংলাদেশ পরিবারের সহযোগিতায় হায়দরপুর উচ্চ বিদ্যালয় ১ দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ই জুন) হায়দরপুর উচ্চ বিদ্যালয় হলরুমে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠান হয়েছে।
হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
এনামুল হক’র সভাপতিত্বে,সহকারী শিক্ষক মোঃআজিজুর রহমান আজিজ’র সঞ্চালনায় বিনামূল্যে
শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মানিক মিয়া।বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ চন্দন মিয়া,আমিরুল ইসলাম,
শুভেরাজ মিয়া চৌধুরী,
জিতু মিয়া চৌধুরী,শিক্ষানুরাগী সদস্য মাওলানা মিজানুর রহমান মামুন,সহকারী শিক্ষক মোহাম্মদ ময়নুল হক,তৌফিকুর রহমান লদু,উইল পাওয়ার বাংলাদেশ পরিবারের এডমিন মুনতাসির ওমর,শাপলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ
শফিউল আলম,সহ সভাপতি জাহাঙ্গীর আলম জুনেদ,সাধারণ সম্পাদক মোঃ আফজল হোসেন শিমুল,সুহেল আহমেদ,মোঃ বদরুল ইসলাম ও এমরান আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন,পল্লী চিকিৎসক আশরাফুর রহমান খাঁন,আবিদুর রহমান,কামাল হোসেন সুমন,আজমল হোসেন,খাইরুল ইসলাম, জাহিদুল ইসলাম,সুফিয়ান আহমদ,আং রকিব,
সাজু আহমদ ও রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।