
ফলোআপ
ছাতকে মৃত ২ ও ওয়ার্ড স্থানান্তরিত ১জন শেষপর্যন্ত নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ভোটার তালিকায় মৃত ২জন ও এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত ১জন শেষপর্যন্ত গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন নির্বাচনের মেম্বার প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক তিনজন মেম্বার প্রার্থীর এনআইডি কার্ড সংশোধন করে দেয়া হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের ৮নং ওয়ার্ডের
মৃত আবদুল আউয়ালের পুত্র কমর আলী ও একই গ্রামের
মৃত আসক আলীর পুত্র আলী আহমদকে জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছিলো। এ কারণে গত ১০ অক্টোবর তারা পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছিলেন ছাতক উপজেলা নির্বাচন অফিসারের কাছে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। অবশেষে ১৭ অক্টোবর বিকেলে তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধিত হলেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী তারা ওইদিন বিকেলে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকল পাড়া গ্রামের আবদুল আমিনের পুত্র ছিদ্দেকুর রহমানকে ৯নং ওয়ার্ডে ভোট স্থানান্তরের বিষয়টিও সংশোধিত হয়েছে। তিনিও মেম্বার প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন। জানাযায়, তিনজনের জাতীয় পরিচয় পত্র সংশোধন করে দেওয়ায় তারা নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হাবিবা আক্তার জেছি //