, ,

জগন্নাথপুরে ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী ” নূর ” গ্রেপ্তার

admin
প্রকাশিত September 18, 2020, 09:23 AM
জগন্নাথপুরে ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী ” নূর ” গ্রেপ্তার

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে নেশাজাতীয় দ্রব্য ২০ পিস ইয়াবা টেবলেট সহ মাদক ব্যবসায়ী নূর(২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ মনির হোসাইন সহ এক দল পুলিশ ১৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কের ওপর থেকে নেশাজাতীয় দ্রব্য ২০ পিস ইয়াবা টেবলেট সহ জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর ( মাঝপাড়া) নিবাসী মোঃ ইউনূস আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ নূর মিয়া আহমদ (২৩) কে ২০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মোঃ মনির হোসাইন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নূর মিয়া আহমদ (২৩) কে আজ ১৮ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।