
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর এর পল্লীতে গলায় রশি পেঁচিয়ে সাফিয়া(২৩) নামক এক গৃহ বধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২৪ শে জুলাই রোজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রাম নিবাসী আলী হোসেন এর স্রী চার বছর বয়সী এক সন্তান এর জননী সাফিয়া বেগম(২৩) পরিবারের লোকজন এর অগোচরে নিজ বসত ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
জগন্নাথপুর থানার এসআই সাত্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।