, ,

জগন্নাথপুরে পৃথক অভিযানে ৭ আসামী গ্রেপ্তার

admin
প্রকাশিত May 16, 2021, 03:43 PM
জগন্নাথপুরে পৃথক অভিযানে ৭ আসামী গ্রেপ্তার

 

জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ১৫ ই মে দিবাগত রাতে এবং ১৬ ই মে দিনে পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নেক্কার উদ্দিন, অলইতলি গ্রামের মৃত আরাধন উল্লার ছেলে আবদুস সোবহান ওরফে ছুরত, দাওরাই গ্রামের মৃত আবদুর রজাকের ছেলে নুরুল আলম ও লাউতলা গ্রামের আবদুল জলিলের ছেলে রাশিক মিয়া এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বুড়মপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লিটন মিয়া, শামসুল হকের ছেলে মিলন মিয়া ও দিরাই উপজেলার উমেদ নগর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে আবুল খায়েরকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত আসামীদের ১৬ ই মে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।