, ,

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী তানিয়া গ্রেপ্তার

admin
প্রকাশিত April 26, 2021, 02:01 PM
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী তানিয়া গ্রেপ্তার

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিয়া উদ্দিন ও এএসআই মোঃ সুহেল এর নেতৃত্বে একদল পুলিশ ২৫ শে এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রাম নিবাসী গিয়াস উদ্দিন এর স্ত্রী চেক ডিজঅনার মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামী সৈয়দা তানিয়া বেগম(২৬)কে গ্রেফতার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দা তানিয়া বেগমকে ২৬ এপ্রিল সোমবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা প্রেরণ করা হয়েছে।