, ,

জগন্নাথপুর এর কলকলিয়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

admin
প্রকাশিত October 17, 2021, 06:55 AM
জগন্নাথপুর এর কলকলিয়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

জগন্নাথপুর এর কলকলিয়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

 

 

 

 

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

 

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কলকলিয়া বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ কলকলিয়া ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সানে ১৫ ই অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২ ঘটিকা পর্যন্ত স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে অত্র পরিষদ এর সভাপতি মাওলানা মোঃ নূর আহমদ ও সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে ও অত্র পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দ এর পরিচালনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন হযরত মাওলানা মোঃ মর্তুজ আলী। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ নসিহত পেশ করেন ইকড়ছই আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আজমল হোসাইন জামী ইকড়ছই আলিম মাদ্রাসা, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আবু আইয়ুব আনছারী ও কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ নজমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ কলকলিয়া ইউনিয়ন এর সকল সদস্য বৃন্দ সহ মুসল্লীয়ামে কেরাম।

 

হাবিবা আক্তার জেছি //