, ,

জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি

admin
প্রকাশিত June 28, 2021, 01:59 PM
জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

দেশ জুড়ে সীমিত লকডাউন শুরু হয়েছে। জগন্নাথপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও আভ্যন্তরীন সড়ক গুলোতে অন্যসব যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ জনসাধারণ মানছেন না স্বাস্থ্য বিধি।
আজ ২৮ শে জুন রোজ সোমবার দেশ জুড়ে শুরু হয়েছে তিন দিনের লকডাউন। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে চলছে এই লকডাউন। সরকারি নির্দেশনা মোতাবেক সীমিত লকডাউনের প্রথমদিনে জগন্নাথপুর -পাগলা- সুনামগঞ্জ ও জগন্নাথপুর – বিশ্বনাথ – রশীদপুর-সিলেট জগন্নাথপুর-সিলেট সড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে অন্যসব যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে চলাচল করছেন অধিকাংশ জনসাধারণ। অন্যান্য দিনের তুলনায় উপজেলা সদর সহ সবকটি হাট-বাজারে মানুষের উপস্থিতি ছিল কম। চলছে দোকান -পাঠে ব্যবসায়ী কার্যক্রম।