
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য দশম জাতীয় কাউন্সিল সফল করতে পার্টির সাত (৭) সিনিয়র নেতাকে প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে।
সোমবার ৫ সেপ্টেম্বর জাপা’র এই সিনিয়র সাত (৭) নেতাকে যুগ্ম আহবায়ক হিসেবে অনুমোদন দেন দশম জাতীয় কাউন্সিল-এর আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম অন্তর্ভূক্ত করে যুগ্ম আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে, তারা হলেন-
সাবেক মন্ত্রী এম এ সাত্তার (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম এম আলম, এম এ গোফরান (সাবেক এমপি), এডভোকেট জিয়াউল হক মৃধা ( সাবেক এমপি), অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু ও কাজী মোঃ মামুনুর রশীদ।
উল্লেখিত কমিটি পরবর্তীতে বর্ধিত করা হবে এবং উপ-কমিটি গঠন করা হবে।