, ,

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগে দু’টি ড্রেজার মেশিন ধ্বংস এবং ২৩টি নৌযান আটক

admin
প্রকাশিত September 2, 2021, 12:54 PM
জাফলংয়ে  অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগে দু’টি ড্রেজার মেশিন ধ্বংস এবং ২৩টি নৌযান আটক

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’টি ড্রেজার মেশিন ধ্বংস এবং বালুবাহী ২৩টি নৌযান আটক করে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার ৮ আগস্ট পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে জাফলং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোটি টাকা মূল্যের দু’টি ড্রেজার মেশিন মেশিন জব্দ করে সেগুলো আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। এসময় ২৩ টি বালুবোঝাই নৌকা আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর পরিচালক।এলাকাবাসী  জানিয়েছেন মন্ত্রীর নাম ব্যবহার করে নিজেদেরকে মন্ত্রীর একান্ত লোক পরিচয় দিয়ে সুবাস, মুজিব চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে সারী ২ এর কাগজ ব্যবহার করে   রয়েলটির নামে চাঁদাবাজী  করে আসছে। এ বিষয়ে কয়েকটি জাতীয়  গণমাধ্যমে  খবর প্রচার হওয়ায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করছে।