, ,

জার্মানিতে ক্যাথলিক চার্চের শত শত যাজকের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিশু ও কিশোরকে যৌন হয়রানি

admin
প্রকাশিত August 27, 2020, 11:46 PM
জার্মানিতে ক্যাথলিক চার্চের শত শত যাজকের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিশু ও কিশোরকে যৌন হয়রানি

দিনরাত সংবাদ:
জার্মানিতে ক্যাথলিক চার্চের শত শত যাজকের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিশু ও কিশোরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে৷ চার্চের বিভিন্ন অংশের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতাও মিলেছে৷
বিশ্বের বিভিন্ন অংশে যাজকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অনেকদিন ধরেই উঠছে৷ এমনকি ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপও এ বিষয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন৷ যাজকদের বিরুদ্ধে এসব অভিযোগ গোপন রাখার বিধানও গত বছর বাতিল করেন বর্তমান পোপ ফ্রান্সিস৷

কিন্তু জার্মান চার্চের একটি অংশ এতদিন এ নিয়ে নীরব ভূমিকাই পালন করে এসেছে৷ একটি জরিপে দেখা গেছে শিশু, কিশোর থাকা অবস্থায় যাজকদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন এইমন অন্তত ১৪১২টি অভিযোগ জমা পড়েছে চার্চের বিভিন্ন সংগঠনের কাছে৷ জার্মানির ধর্মীয় নেতাদের সংগঠন ডিওকে বুধবার এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে৷ গবেষণায় নেতারা এই ইস্যুকে সঠিকভাবে ‘মোকাবিলা করতে ব্যর্থতার’ কথাও স্বীকার করেছে৷

অভিযোগকারীদের ৮০ শতাংশই পুরুষ, বাকি ২০ শতাংশ নারী৷ অন্তত ৬৫৪ জন যাজক, যাজিকা এবং চার্চ কর্মকর্তার বিরুদ্ধে এসেছে এসব অভিযোগ৷