
দিনরাত ডেস্কঃ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পংকির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাদিমপাড়া ইউনিয়নের বাসিন্দা সহ দেশ-বিদেশের সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা ছাত্রলীগ নেতা আরাফাত হুসেন লস্কর আলী তাদের পক্ষে এই শুভেচ্ছা জানান। এক শুভেচ্ছা বার্তায় তিনি নেতৃবৃন্দের পক্ষ থেকে আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আযহা বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি। ভালো সুন্দর কাটুক সবার। পবিত্র ঈদুল আযহায় নিরাপদ থাকুন সুস্থ থাকুন।