, ,

জৈন্তাপুরে ভারতীয় ৪৮০ “রেডবোল” ক্যান জব্দ : আটক ১

admin
প্রকাশিত February 21, 2022, 08:17 PM
জৈন্তাপুরে ভারতীয় ৪৮০ “রেডবোল” ক্যান জব্দ : আটক ১

মোঃ আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার(সিলেট) ::

জৈন্তাপুর মডেল থানার নেতৃত্বে ৪৮০ ক্যান “রেডবোল এনার্জি ড্রিংকস ও অপরাধ চক্রের ১ জনের আটকের খবর পাওয়া গেছে। গত ১৮ ফেব্রুয়ারী রাত ০৮.২০ ঘটিকার সময় মাদকদ্রব্য উদ্ধার অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন ০১ নং নিজপাট ইউনিয়ন এর আওতাভুক্ত গৌরিসংকর গ্রামের কাজী ফয়সল(২২),পিতা- কাজী নূর উদ্দিন, সাং-গৌরিশংকর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট এর বসতঘর হতে ০২ টি চটের বস্তায় সংরক্ষিত ৬টি করে মোট (৬+৬)=১২ কার্টুন রেডবোল এনার্জি ড্রিংকস। প্রতি কার্টুনে ২৪ টি করে ক্যানসহ মোট (১২×২৪)=২৮৮ ক্যান এবং ০৮ কার্টুনে ২৪ টি করে মোট (০৮×২৪)=১৯২টি ক্যান, সর্বমোট (২৮৮+১৯২)=৪৮০ ক্যান রেডবোল এনার্জি ড্রিংকস জব্দ করা হয়। জৈন্তাপুর মডেল থনার অফিসার ইনচার্জ দস্তগীর আহমেদের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার এসআই (নিঃ) দিদারুল আলম এর নের্তৃত্বে একটি মাদকদ্রব্য উদ্ধার অভিযানকারী দল। এবিষয়ে অফিসার ইনচার্জ দস্তগীর আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারই আলোকে আমরা কাজ করে যাচ্ছি। জৈন্তাপুর উপজেলাকে অনেকটাই মাদকমুক্ত করতে পেরেছি। এটা শূন্যের কোঠায় নামাতে চাই। এ বিষয়ে এসআই (নিঃ) দিদারুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন যার মামলা নং- ৭, তাং-১৯/০২/২২ইং ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ B এর ১ (B) রুজু করেন। অদ্য ২০/০২/২২ইং তারিখ রুজু কৃত মামলার তদন্তকারী কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানার এসআই (নিঃ) সিরাজুল ইসলাম পলাতক আসামী কাজী ফয়সলকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন করেন।