
সুহেল আহমদ জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ১২০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সিলেট জেলা পুলিশ।
১০ এপ্রিল সকালে সিলেটের জৈন্তাপুরে ১২০ গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।
এ খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, ঢাকা চ্যারিটি রাইটএর ভাইস চেয়ারম্যান আশফাক জামান, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, কানাইঘাট-জৈন্তাপুর সার্কেল সিনিয়র এএসপি আব্দুল করিম, সিলেট জেলা প্রবাসী ডেস্ক ইন্সপেক্টর শ্যামল বণিক, জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ৷ এছাড়া উপস্থিত ছিলেন চ্যারিটি রাইট এর বিভিন্ন সদস্য, পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।