
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার (সিলেট):-
সিলেটের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক শুভপ্রতিদিন’র জৈন্তাপুর প্রতিনিধি এম এম রুহেল সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ ও একাত্তরেরর কথা’র জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির।
কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মাদ হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাসেল মাহফুজ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক শুয়েব আহমদ, কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাকের আবুল হোসেন মোঃ হানিফ, দৈনিক আজকের পত্রিকার রেজওয়ান করিম সাব্বির। এছাড়া সাধারণ সদস্যরা হলেন, দৈনিক জালালাবাদ’র জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সরওয়ার বেলাল, দৈনিক যায়যায়দিন’র জৈন্তাপুর প্রতিনিধি শুয়েব উদ্দিন।