
সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ আসে।
এর আগে গতকাল সোমবার (১৩ জুলাই) পরীক্ষার জন্য তিনি নমুনা জমা দেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।