, ,

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন

প্রকাশিত February 25, 2025, 10:02 AM
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। দলের দায়িত্ব নিতে পদ ছেড়েছেন তিনি।

গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরে তাকে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।