, ,

তাজিম অসচ্ছল ছাত্র ছাত্রীদের পাশে

admin
প্রকাশিত May 10, 2020, 08:22 PM

দিনরাত সংবাদঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কানাইঘাটের কৃতি সন্তান অাওয়ামীলীগ নেতা এম. তাজিম উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় ও দরিদ্র ১৭০জন শিক্ষাথীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।অাজ বুধবার( ৬ মে) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৩নং দিঘীরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলী হুসেইন কাজল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষাক মতিউর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রাজ্জাক (সাবেক মেম্বার), ছয়ফুল ইসলাম (কুটিল হাজি),সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নুর,ময়নুল হক,আবুল হাসনাত,উপজেলা আওয়ামিলীগ নেতা তাজ উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল,উপজেলা যুবলীগ নেতা কয়েছ আহমদ,আতিকুর রহমান (আতিক),সৌদি প্রবাসি বিলাল উদ্দিন, ছাত্র নেতা এম জাকির হোসেন,দেলোয়ার হুসেইন  প্রমুখ।