, ,

তাহিরপুরে ঈদ শুভেচ্ছা ও করোনা ভাইরাস প্রতিরোধে এমপি রতনের প্রচারনা

admin
প্রকাশিত July 24, 2021, 08:32 AM
তাহিরপুরে ঈদ শুভেচ্ছা ও করোনা ভাইরাস প্রতিরোধে এমপি রতনের প্রচারনা

শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানে স্থানে প্রচারনা চালাচ্ছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শুক্রবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাবাজারে হ্যান্ডমাইক হাতে নিয়ে প্রচারনার সময় তাহার পাশে ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান,সহ সভাপতি মোশারফ হোসেন তালুকদার,সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনাব আলী,উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম,বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার,সাধারন সম্পাদক তুষা মিয়া,উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার। এ সময় তিনি বলেন,করোনা ভাইরাস ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার ও ঠিকা গ্রহন করতে অনুরোধ জানান। তিনি আরো বলেন,হাটবাজারের ব্যবসায়ী যারা আছেন, তারা সবাই লকডাউনের নিয়মকানুন মেনে চলুন। পরে সুলেমানপুর বাজার,তাহিরপুর বাজার ও বাদাঘাট বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক বক্তব্য রাখেন।