
শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে আগাম বন্যা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত। সভায় টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সম্প্রতি নদীনালা ও হাওরে পানি ভরপুর হয়ে গেছে এমতাবস্থায় আগাম বন্যা পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা আলোচনা হয়। বিস্তারিত আলোচনার পর সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়। দূর্যোগ মোকাবেলায় দু’টি কন্ট্রোল রোম খোলা রাখার সিদ্ধান্ত হয়।কন্ট্রোল রোমগুলো হলো তাহিরপুর উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলার ৩১টি সরকারী প্রাথমিক বিদ্যালকে বন্যাশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়াও,শুকনো খাবার,স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট মওজুদ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।শুক্রবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমদ হাসান,সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সমাজ সেবক অনুপম রায়,উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,তাহিরপুর থানার এস আই মো. নাজমুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমূখ