, ,

তাহিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে দুটি দোকান ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী হামলায় ৩ জন আহত

admin
প্রকাশিত May 18, 2021, 04:15 AM
তাহিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে দুটি দোকান ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী হামলায় ৩ জন আহত

 

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে দুটি দোকান ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে।রবিবার রাত ৭টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারে এ ঘটনা ঘটেছে। আনোয়ারপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন ও বালিজুড়ি ইউনয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া বলেন,আনোয়ার পুর বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী মনবুল মিয়া ও মুদি দোকানী ইছাক মিয়াকে বালিজুড়ি ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমদ তার সাথে নির্বাচনী প্রচারনায় যেতে বলে। মনবুল মিয়া ও ইছাক মিয়া এতে অনিচ্ছা প্রকাশ করলে ফয়সল আহমদ ও তার অনুসারীরা তাদের দোকানে হামলা ও লুটপাট চালায়। এ সময় দোকান মালিক মনবুল মিয়া,ইছাক মিয়া ও দোকানে হামলা ও লুটপাটকারী কারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমদ আহত হয়। গুরুতর আহত মনবুল মিয়া,ইছাক মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।ফয়সল আহমদ তাহিরপুর উপজেলা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আনোয়ারপুর বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী মনবুল মিয়া বলেন,আমার রেস্টুরেন্টের সম্মূখে ফয়সল আহমদের অফিসঘর। সে ও তার লোকজন সারাদিন চা ও অন্যান্য খাবার খায় দিনের শেষে সন্ধ্যায় টাকা আনতে গেলে প্রায়ই তাদের মারধর খেতে হয়। ২০১৬ সালে তাদের এহেন কর্মকান্ডের জন্য বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামবাসী একত্রিত হয়ে তাদের দীর্ঘ দুই বছর গ্রামছাড়া করে রাখা হয়। এ অবস্থায় তারা দীর্ঘদিন সুনামগঞ্জ শহরে অবস্থান করে। সম্প্রতি এলাকায় এসে তারা আবারো সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
আনোয়ারপুর বাজারের মুদি দোকানী ইছাক মিয়া বলেন, ফয়সল আহমদদের বাড়ী আনোয়ারপুর বাজার হইতে ২কিলোমিটার উত্তরে ফাজিলপুর গ্রামে। যাদুকাটা নদী দীর্ঘদিন ধরে চঁাদাবাজি করে বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক। আনোয়ারপুর বাজারে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্নভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ফয়সল আহমদ ও আপন ভাই আবুল কাশেম,সেলিম,রহমগীর,আলমগীর,সুজন ও দক্ষিণকূল গ্রামের আজির উদ্দিন ও বাহাউদ্দিন আনোয়ারপুর বাজারে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।
ফাজিলপুর গ্রামের ফয়সল আহমদ এর (০১৭২১৪২৪৫৫৭) নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তাহার ভাই আবুল কাশেম বলেন, তার ভাই ফয়সল আহমদ একটি সালিস বৈঠক থেকে ফেরার পথে ইসমাইল হোসেনের লোকজনে মারধর করে আহত করেছে।
বালিজুড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম বলেন,আনোয়াপুর বাজারে প্রায়ই ঝগড়াঝাটি হওয়ার কারণ হলো বাজার কমিটি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত না হয়ে জোড়পূর্বক সভাতির পদটি ফয়সল আহমদ দখল করে রেখেছে। এ থেকেই দ্বন্দের মুল উৎস।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আনোয়ারপুর বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।