, ,

তাহিরপুর বনোয়ারটুক হাওরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

admin
প্রকাশিত May 22, 2021, 02:10 PM
তাহিরপুর বনোয়ারটুক হাওরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 

শফিকুল ইসলাম স্বাধীন,তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বনোয়ারটুক হাওর থেকে জাহাঙ্গীর আলম(২৫) নামের এক যুবকের গলাকাটা ও রক্তাক্ত লাশ উদ্ধার করেন তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন মাহারাম নদীর উত্তরে নদীর বনুয়ারটুক হাওরে দূর্বৃৃত্তরা জাহাঙ্গীর আলমকে গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়।

পরে সকালে স্থানীয় এলাকাবাসী তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে

খবর পেয়ে ২২ মে শনিবার সকাল প্রায় সাড়ে 11 টায় থানার ওসি আব্দুল লতিফ তরফদার ঘটনার স্থল পরিদর্শন করে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত যুবক জাহাঙ্গীর আলম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

উদ্ধারের পর এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানর অফিসার ইনর্চাজ আব্দুল লতিফ তরফদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হসপিটালের মর্গে পাঠিয়েছি।আরো বলেন, এটা একটি হত্যাকান্ড। হত্যার রহস্য উদঘাটনে ও এর সাথে জড়িতদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।