
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে প্রথমে লক্ষ্য এবং উদ্দেশ্য টিক করতে হবে। এরপর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠিত করতে হবে। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে একটি সম্মান জনকস্থানে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আজ মেয়েরা নিজেদের মেধা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। নারীরাও দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় গভনিং বডির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমীর কান্তি দে ও রফিক আহমদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক মো.আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক আশিকুর রহমান, এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা, সমাজসেবক মোহাম্মদ আলী মজনু, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিনাল কান্তি শিকদার, সহকারি শিক্ষক কামরুন নেছা বেগম, সমীর কান্তি দে, সেলিনা খাতুন, প্রভাষক মৌমিতা ধর, মাওলানা আবুল বাসার, বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া বেগম, একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবেদা ফেরদৌস খান আনিকা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া বেগম।
আলোচনা সভা শেষে বিনামূল্যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন অতিথিবৃন্দ।