
দিনরাত ডেস্ক ঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা এলাকায় আপন চাচা ও বাতিজাদের মধ্যে পানির লাইন নেয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১ ঘটিকার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়,বাসায় সিটি কর্পোরেশনের পানির লাইন নেয়া নিয়ে প্রথমে বাসার ছোট ছেলেদের মধ্যে ঝগড়া হয় । এনিয়ে রাতে দুপক্ষ আপন চাচা ও বাতিজাদের মধ্যে সালিশ বৈঠক হয়।সালিশ বৈঠকে এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এসময় সালিশ বৈঠকে থাকা উভয় পক্ষের প্রায় ৫ জন আহত হোন। আহতরা হলেন নাহিদ, নাবিদ, মালাই ও আল আমিন, ইয়াছিন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দক্ষিণ সুরমা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,বর্তমানে পুলিশ ঘটনাস্থলে আছে।দুষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।