
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী রুমেন মিয়া(২৩) নামক এক পান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এক দল পুলিশ ১৩ ই আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চেক ডিজঅনার মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর সদর বাজার এর “পান ভান্ডারী” নামক দোকানের ব্যবসায়ী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাম্মনগাঁও গ্রাম নিবাসী মোগল মিয়ার ছেলে রুমেন মিয়া (২৭) কে বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। আজ ১৪ ই আগষ্ট রোজ শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, চেক ডিজঅনার মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী গ্রেফতারকৃত পান ব্যবসায়ী রুমেন মিয়া (২৭) কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।