
কানাইঘাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাটের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আওয়ামীলীগ হচ্ছে এদেশের মাটি ও মানুষের প্রাণের সংগঠন। স্বাধীনতা অর্জন থেকে প্রতিটি সংগ্রামে আওয়ামীলীগ মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামীলীগের নেতৃত্বে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধ’ শেখ মুজিবুর রহমান সহ যারা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছিলেন, আজ যারা নেই তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।