
দানবীর ড. রাগীব আলীর অভিনন্দন
সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ২৮নং ওয়ার্ডের জনগণকে নাগরিক
সেবা প্রদানের দায়িত্ব শেখ মকন মিয়া পালন করবেন
————- মেয়র আরিফুল হক চৌধুরী
মুহাম্মদ সানোয়ার আলী:::
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মোল্লারগাঁও ইউনিয়নবাসী হতাশ হবেন না। একটু সময় ও সুযোগ পেলেই পুরো মোল্লারগাঁও ইউনিয়নকে আমি সিটি কর্পোরেশনে অন্তভর্‚ক্ত করে নিতে আপ্রাণ প্রচেষ্টা চালাবো, ইনশাল্লাহ। আপনাদের আন্তরিক সহযোগিতা থাকলে তা আমার জন্য আরো সহজ হবে।’ তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ২৮নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন, সামাজিক শৃংখলা, নগর প্রশাসন থেকে দেয়া সকল প্রকারের সেবামুলক কার্যক্রম জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পূর্বপর্যন্ত মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া দায়িত্ব পালন করবেন। আমি আশা করবো জনস্বার্থে তিনি আমার দেয়া দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট হবেন।’
গত (১৭ মার্চ) বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার মকন দোকান সংলগ্ন হামিদা খাতুন শিশু বিদ্যালয় মিলনায়তনে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রসঙ্গক্রমে একথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মকদ্দস আলী খসরুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদ হোসাইন, ইমরান আহমদ বখতিয়ার, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বেইজড্ যুবনেতা ডা. শেখ মোঃ মনসুর রহমান ও শেখ মোঃ মাহবুবুর রহমান মঞ্জু, বিশিষ্ট সমাজসেবী মাসুক মিয়া, সানর মিয়া, আব্দুল খালিক, হেলাল আহমদ, জিয়াউর রহমান, মাওলানা গুলজার হোসেন, রোজিনা বেগম, নাজমা বেগম, শামিমা বেগম, শেখ মোঃ মাহফুজুর রহমান মুন্না, সাজ্জাদুর রহমান, দিলওয়ার হোসেন, ইয়াকুব গণি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪টি গ্রাম তেলিরাই, নিয়ামতপুর, সিরাজগঞ্জ, মজিদপুরসহ বরইকান্দি ইউনিয়নের বৃহৎ বরইকান্দি গ্রামকে নবগঠিত ২৮নং ওয়ার্ডভ‚ক্ত করা হয়েছে। এই এলাকায় অবস্থিত হামিদা খাতুন শিশু বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষকদের বেতন-ভাতা বিধি অনুযায়ী নগর কর্তৃপক্ষ বহন করবে। খুব শিগগিরই নগর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্তরা এসবের তথ্য-উপাত্ব সংগ্রহ করে কার্যক্রম শুরু করবেন।’
সিটি মেয়র ওয়ার্ডের সনাতন ধর্মের অধিবাসীদের শ্মশানঘাটের উন্নয়নে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘যে কোন প্রয়োজনে ওয়ার্ডবাসী সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।’
দানবীর ড. রাগীব আলীর অভিনন্দন
এদিকে, নগর পিতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ২৮নং ওয়ার্ডের জনগণকে নাগরিক সেবা প্রদানের দায়িত্ব অন্তবর্তী সময়ের জন্য মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার উপর অর্পন করায় দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি, লিডিং ভার্সিটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চা-কর, সিলেটের কৃতীসন্তান, দানবীর ড. রাগীব আলী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি সিটি মেয়র আরিফুল হককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘অত্যন্ত সুযোগ্য একজন সামাজিক ব্যক্তিত্বকে ২৮নং ওয়ার্ডের দায়িত্ব প্রদান করে মেয়র বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।’ বিবৃতিতে তিনি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়াকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন।- প্রেসবিজ্ঞপ্তি