, ,

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত August 31, 2020, 04:50 PM
দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় দিরাই থানা পয়েন্টে সুনির্দিষ্ট ২০টি অভিযোগের প্রতিবাদে পরিষদ এর বর্তমান প্রতিনিধি সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। অভিযোগ রয়েছে, আব্দুল কুদ্দুস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার পর থেকে দীর্ঘদিন যাতব বিভিন্ন অনিয়ম ও সীমাহীন দুর্নীতি করে আসছেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক বার সংবাদ প্রকাশ হয়েছে৷ কিন্তু অদৃশ্য ক্ষমতার বলে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর সকল অনিয়ম নিয়মে পরিনত হয়েছে। বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে বার-বার পার পেয়ে যাচ্ছে দুর্নীতির বরপুত্র চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। এনিয়ে তাড়ল ইউনিয়নের বর্তমান ইউ/পি সদস্য শফিক চৌধুরী জানান, আমাদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সাহেব, মন ইচ্ছে মতে ইউনিয়ন পরিষদের কোন রকম রেজুলেশন ছাড়াই বিভিন্ন কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের আরেক সদস্য লাল মিয়া বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে এই দিরাইয়ে যদি দুর্নীতিবাজ কোন চেয়ারম্যান চিহ্নিত করা হয় তাহলে আমাদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস হবেন দুর্নীতির বরপুত্র। অত্র ইউনিয়নের মেম্বার ফরিদ মিয়া জানান, বিজিএফ ও বিভিন্ন প্রকল্প সহ সমগ্র ইউনিয়নের সরকারি যে কোন সহায়তা আসলেই চেয়ারম্যানের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কাজের সাথে কোন কাজেই নেই তিনি আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তিনি নিজেই সব ভোগ করে আসছেন। আজ আমাদের দিরাইয়ের বিভিন্ন ইউনিয়ন উন্নয়নের জোয়ারে ভাসলে, আমাদের তাড়ল ইউনিয়নের উন্নয়ন অপেক্ষাকৃত।