, ,

দিরাইয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

admin
প্রকাশিত August 25, 2020, 09:43 AM
দিরাইয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

 

এস এম উমেদ আলীঃ

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের ফরাস মিয়ার দু শিশু সন্তান পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফরাস মিয়ার দুই মেয়ে সিমি আক্তার( ৯) ও সিমরান আক্তার (৭)
বাড়ির পাশের পুকুরে গোছল করতে যায় সকাল সাড়ে নয়টার দিকে, দীর্ঘ সময় ধরে ঘরে না ফিরলে খুজতে থাকেন স্বজনেরা,অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যপারে কুুুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার পানিতে ডুবে দু শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।