, ,

দিরাইয়ে রাতের আঁধারে গোয়ালঘর থেকে কুরবানির ৯টি গরু চুরি

admin
প্রকাশিত July 29, 2020, 06:47 AM
দিরাইয়ে রাতের আঁধারে গোয়ালঘর থেকে কুরবানির ৯টি গরু চুরি

এস এম উমেদ আলীঃ

প্রতি বছর কুরবানী এলেই গরু চোরের উপদ্রব বেড়ে যায়। ক্রমাগত গরু চোরের উপদ্রব বেড়ে চলায় আতংকগ্রস্থ হয়ে পড়েছে সাধারণ মানুষ।

জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের হাঃ মাওঃ আল আমীন- এর ৬ টা ও মোঃ নোমান আহমদের ৩টা সহ মোট ৯ টি গরু গোয়ালঘর থেকে চুরি হয়ে যায়!চুরিকৃত গরুর মধ্যে কুরবানীর ও গরু রয়েছে!
গতরাত ২৮ জুলাই দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।
এখন পর্যন্ত ও কোন সন্ধান মিলেনি, যদি কেউ গরুর সন্ধান দিতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে বলে মোঃ নোমান আহমদ জানান!
দিরাই উপজেলার অনেক গ্রামেই এখন গরুর খামার রয়েছে,গরুগুলোকে বিশেষ যত্ন নিয়ে কোরবানীর হাটের উপযোগী করে তোলা হয়েছে। রাত জেগেই পাহারা দিতে হচ্ছে, তা না হলে তো রাতের আধারে গরুগুলো চুরি হয়ে যাবে! গত রাতে তারাপাশা গ্রামে হঠাৎ একসাথে ৯ টি গরু চুরি হয়ে যাওয়ায় আতংকের মধ্যেই রয়েছেন কুরবানীদাতা ও কৃষকেরা!
কালের সিলেটের সম্পাদক সুজন মিয়া বলেন,আমি কুরবানী দিবার জন্য ৬ গরু কিনেছি,চুরি ঠেকাতে দু জন পাহারাদার রেখেছি রাত জেগে গোয়ালঘর পাহারা দেওয়া হচ্ছে!
এদিকে হঠাৎ করেই গরু চুরি হওয়ায় আতংকিত হয়ে পড়েছেন অন্যন্য কৃষকরা। সে সাথে চুরের হাত থেকে গরু বাচাঁতে প্রতিটি এলাকার গ্রাম পাহারা বসানোর কথা ও ভাবছেন।