, ,

দিরাই সরকারি কলেজ ছাত্রদের মানববন্ধন অনুষ্ঠিত

admin
প্রকাশিত November 8, 2020, 04:40 PM
দিরাই সরকারি কলেজ ছাত্রদের মানববন্ধন অনুষ্ঠিত

 

জাকারিয়া হোসেন জোসেফ ::

সুনামগঞ্জের দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকে কেন্দ্র করে কলেজ ছাত্রদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার ১১ঘটিকায় থানা পয়েন্ট সেন মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই সরকারি কলেজের ছাত্র ও সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন এ মানববন্দ্বনে তারা বলেন দেশের সূর্য সন্তান মুক্তিযুদ্ধাদের ভবন নির্মাণে আমাদের কোনো বাঁধা নেই কিন্তু পূর্ব নির্ধারিত কলেজ ছাত্রাবাসের জায়গায় ভবনটি নির্মাণ না করার জন্য উর্ধতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনসহ দলমত নির্বিশেষে সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানান। মানববন্ধন অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দিরাই কলেজের সাবেক ভিপি বিশ্বজিৎ রায় বিশ্ব, সাবেক ভিপি নিরঞ্জন দাস খোকন, সাবেক ছাত্র সাংবাদিক জিয়াউর রহমান লিটন, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ মিয়া, সাহেল চৌধুরী, মান্না তালুকদার লিমন,সুহেল মিয়া, রাজিব, মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।