, ,

দিরাই হতে চুরি হওয়া গরু জগন্নাথপুর থেকে উদ্ধার, ৪ জন গ্রেপ্তার 

admin
প্রকাশিত September 9, 2021, 01:54 PM
দিরাই হতে চুরি হওয়া গরু জগন্নাথপুর থেকে উদ্ধার, ৪ জন গ্রেপ্তার 

দিরাই হতে চুরি হওয়া গরু জগন্নাথপুর থেকে উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

 

 

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

 

দিরাই হতে চুরি হওয়া ৪ টি গরু জগন্নাথপুর থেকে উদ্ধার করার পাশাপাশি ৪ চোরকে গ্রেপ্তার করে দিরাই থানায় হস্তান্তর করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সম্প্রতি সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার সুজানগর গ্রাম থেকে ৪টি গরু রাতের আঁধারে চুরি হয়েছে। আর এই গরু গুলো জগন্নাথপুর উপজেলা এলাকায় আছে এমন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মির্জা সাফায়েত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ৬ই সেপ্টেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী আব্দুল ওয়াহিদ এর বাড়ী থেকে চুরির ৪ টি গরু উদ্ধার করার পাশাপাশি চুরির সাথে জড়িত দিরাই উপজেলার জগদল গ্রাম নিবাসী লুৎফুর রহমান এর ছেলে সাদিকুর রহমান, জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী মৃত ইদ্রিস উল্লার ছেলে আব্দুল ওয়াহিদ, আব্দুল কাদির এর ছেলে সাহিদ আলী ও আব্দুল ওয়াহিদ এর ছেলে কালা শাহকে গ্রেপ্তার করেছেন।

এই বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত ৪টি গরু সহ গ্রেপ্তারকৃত ৪ আসামীকে আজ ৭ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

হাবিবা আক্তার জেছি //