
ছাতক প্রতিনিধি:
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা স্মরণ রেখে চালক-হেলপারদের গাড়ি দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হতে হবে। চালক আল্লাহর নাম স্মরণ করে গাড়ি নিয়ে বের হওয়ার সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির সকল ধরণের কাগজপত্র সাথে রাখতে হবে। গাড়ির চাকা, ইঞ্জিন, ব্রেকসহ সবকিছু ঠিক আছে কিনা দেখতে হবে। চোখে ঘুম নিয়ে চালক গাড়ি চালাতে পারবেন না। গাড়ি চলন্ত অবস্থায় চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মহামারী করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি মানতে হবে ট্রাফিক আইন। আইন বিরোধী কোনো কার্যক্রম করতে পারবেন না। হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। সিলেট-সুনামগঞ্জ সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সোমবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলার (১৬৯৩) ধারনবাজার ১নং উপশাখার অস্থায়ী কার্যালয়ে চালক ও হেলপারদের মধ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ্ আহাম্মদ এর বক্তব্যে এসব কথা বলেন,
সুনামগঞ্জ জেলার (১৬৯৩) ধারনবাজার ১নং উপশাখার সভাপতি মিজুল মিয়া’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মশাহিদ আলী’র পরিচালনায় আর বক্তব্য রাখেন, পরিবহণ শ্রমিক নেতা সুনামগঞ্জ জেলার (১৮৬৬)কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিউর রহমান, সহ-সভাপতি ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলার (১৬৯৩) সাবেক যুগ্ম সম্পাদক আলতাব আলী, ধারন উপশাখার উপদেষ্টা কাজী আবদুর রশিদ, ব্যবসায়ী ছালিক আহমদ, এ সময় হাইওয়ে পুলিশের এটি এস আই কাঞ্চন সরকার, ধারনবাজার উপশাখার ম্যানাজার খালেদ আহমদ, চালক শাহিন আলম, রুবেল মিয়া, রফিক আলী, নাগেশ বাবু, রুবেল, ইয়ামিন আহমদ, সুমন মিয়া, জয়নাল হাজারী, ছাদেক, মিনহাজ আহমদ, জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও চালক-হেলপার বৃন্দ উপস্থিত ছিলেন।