, ,

দোয়ারাবাজারে বানবাসীরা পেল রান্না খাবার

admin
প্রকাশিত July 12, 2020, 08:29 PM
দোয়ারাবাজারে বানবাসীরা পেল রান্না খাবার

মোঃ সোহেল আহমেদ(মিন্টু) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও আশ্রয় কেন্দ্রে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ ও পশ্চিম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী প্রায় ১৫ টি পরিবারের মাঝে শুকনো ও রান্না করা(খিচুড়ি) বিতরণ করা হয়। পরে নোকা যুগে উপজেলার দোয়ারাবাজার সদর ও সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানি বন্দি হয়ে পড়া প্রায় শতাধিক পরিবারের মাঝে চিড়া,মুড়ি,চিনি,বিস্কুট ও পানি বিশুদ্ধিকরণ টেবলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ,উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সোলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ,দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারি,ইউপি সদস্য মোঃ গেদু মিয়া,এরশাদুর রহমান,ইউপি সচিব জগন্নাথ বনিক প্রমুখ।