, ,

ধর্মপাশায় পেকেছে ধান, চলছে কাটার উৎসব

admin
প্রকাশিত April 6, 2021, 02:25 PM
ধর্মপাশায় পেকেছে ধান, চলছে কাটার উৎসব

 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আতলাই হাওরে উৎসব মূখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই হাওরে ধান কাটা উপলক্ষে উৎসবের আয়োজন করে। এ সময় শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশ্রগহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান পলাশ। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, কামলরুল ইসলাম, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানসহ আরো অনেকেই ধান কাটায় অংশ নিয়ে শ্রমিকদের উৎসাহ দেন।