
অমৃত জ্যোতি,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আওতায় চলতি বছরে ৩১ হাজার ৫শত ৮০ হেক্টর জমিতে ইরি ও বোরো ধানের আবাদ হয়েছে।
ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর অঞ্চলে পরিমিত পরিমাণ বৃষ্টি ও সময়উপযোগী বৈশাখের খড়ায় ধান পেকেছেও বেশ সোনালী রঙ্গে।মনের আনন্দে লেগেছে ধান কাটার ধুম।এরি মধ্যে উপজেলান প্রশাসন,স্থানীয় নেতৃবৃন্ধেগন কৃষকদের ধান কাটায় উৎসাহ দিতেও দেখা গেছে। কৃষকরা মনের আনন্দে সোনালী ধান কেটে মাড়াই করে,শুকানোর পরে কেহ করছেন বাজারজাত, আবার কেহইবা তুলছেন গোলায়।এবছর করোনা কালীন সময়ে আংশিক বাহির থেকে আসা ধান কাটার শ্রমিক এসেছে।তবে সরকারী ভর্তুকী দেওয়া হার্বেস্টার কম্বাইন্ডের মেশিন এর ব্যাপক সহযোগিতায় দ্রুততার সহিত দাওয়া (ধানকাটা) উঠে যাবে বলে মনে করছেন কৃষকরা।সরে জমিনে দেখা গেছে বোরোধান ও ব্রি২৮ ধান এর কাটাই ও মাড়াই প্রায় শেষ করেছেন কৃষকরা।ব্রি ২৯ ধানের আবাদি জমি বেশির ভাগ কাটার বাকী রয়েছে। এবং কাটা চলমান রয়েছে। কৃষকদের মনে অফুরন্ত সন্তুষ্টিও রয়েছে। আবহাওয়ার কৃষকদের অনুকূলে থাকায় ধান কাটাই,মাড়াই,শুকানো,গোলা,বাজারজাতে ব্যাপক সুবিধে উপভোগ করেছেন কৃষকরা।এরিমধ্যে হাওরাঞ্চলের প্রবীণ কৃষকগন মনে করছেন আর এমন সুন্দর সুষ্ঠু মনোরম আবহাওয়া মাত্র সপ্তাহ খানিক চলতে থাকলে কৃষকের মনে আর কোন আপত্তি থাকার কথা নয়।