
দৈনিক সিলেটের দিনরাত,
জাকারিয়া হোসেন জোসেফ ঃ
,
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের দেশ ও প্রবাসের সকল সচেতন মানুষদের সার্বিক সহযোগিতায় পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার স্থানীয় নগদীপুর বাজারে বীর মুক্তিযুদ্ধা আকুল আলী ফিতা কাটার মাধ্যমে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সূচনা করেন।এ উপলক্ষে নগদিপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুয়েব হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন লেবু ও শাহ আজিজ, আবু হেনা, ছালিম খান, নজরুল ইসলাম, সুমন বাপ্পি, গোলাম আযম, খছরুজ্জামান চৌধুরী, মোঃ সুজন মিয়া, আমিরুল ইসলাম, মোঃ মধূ মিয়া, জিল্লুর রহমান সভায় বক্তব্য রাখেন প্রমুখ। বক্তারা এলাকায় উন্নয়নে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাবের সদস্যরা কাজ করে যাবে বলে আশা ব্যাক্ত করেন।