
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
পবিত্র আশুরা উপলক্ষে জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম বিশ্বের পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা ও জগন্নাথপুর পৌর শাখার যৌথ আয়োজনে ৩০ শে আগষ্ট রবিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মাওঃ আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ নূর আহমদ
এর পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কারী মোঃ ইউনুস আলী ও নাতে রাসুল সঃ পরিবেশন করেন মাওঃ হাফিজ বদর উদ্দিন আল আমিন।
উক্ত সভায় পবিত্র আশুরার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ এর সভাপতি মাওঃ মোঃ নুরুল হক, মাওঃ সাইফুল ইসলাম মাওঃ নুরুল ইসলাম তারেক, মাওঃ আনোয়ার হোসেন মাওঃ তাজুল ইসলাম হাফিজ সুন্দর আলী, মাওঃ নুরুল ইসলাম খান শিহাব, মাওঃ কবির হোসেন, মাওঃ আব্দুল আলিম মাওঃ কুতুব উদ্দিন, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ আবু সুফিয়ান ও সুলেমান আহমদ প্রমুখ।
সভাশেষে মিলাদ পরিবেশন করেন মাও বদর উদ্দিন আল আমিন। মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষ কে আল্লাহ মহামারি করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।