, ,

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ফজলুল বাসিত বেলাল

admin
প্রকাশিত July 31, 2020, 07:14 PM
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ফজলুল বাসিত বেলাল

দিনরাত ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশে সহ বিশ্বের সকলকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লায়ন্স ক্লাবের ট্রেজারার, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্ণিং বডির সদস্য, ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফজলুল বাসিত বেলাল।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম জীবনে শুধু মাত্র আনন্দ বিনোদনের বিষয়ই নয়; ঈদের সাথে জড়িয়ে আছে পবিত্র চেতনা ও দায়িত্ববোধ। ঈদুল আযহার প্রধান বিষয় হলো ত্যাগ ও কুরবানী। আল্লাহতায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা ত্যাগ ও কুরবানীর মহিমায় উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা পালন করে থাকি। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি, ধর্ম, নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা এবং দূরীভূত হোক মহামারি করোনা।