, ,

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কাজ অব্যাহত থাকবে : তুরস্ক

admin
প্রকাশিত August 21, 2020, 10:23 AM
পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কাজ অব্যাহত থাকবে : তুরস্ক

দিনরাত সংবাদ : পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ফলে গ্রিস ও পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দিয়েছে।

রাজধানী আঙ্কারায় বুধবার একটি সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় এই ঘোষণা দেন এরদোগান। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দেন- পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের অধিকার থেকে তুরস্ককে কেউ বঞ্চিত করতে পারবে না।

এরদোগান বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে আমরা শতভাগ সঠিক অবস্থানে আছি। যদি আমরা জলদস্যুদের কাছে আত্মসমর্পণ করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারব না। আমরা এমন কোনো দেশ আমাদের শিশুদের কাছে দিতে পারি না যেখানে তারা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে না, যেখানে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে।’

সূত্র : পার্সটুডে