, ,

প্রথম কোন মুসলিম দেশ, টপ ৫০ ডিফেন্স ইন্ডাস্ট্রির ভেতর জায়গা করে নিলো তুরষ্কের।

admin
প্রকাশিত August 18, 2020, 08:34 AM
প্রথম কোন মুসলিম দেশ, টপ ৫০ ডিফেন্স ইন্ডাস্ট্রির ভেতর জায়গা করে নিলো তুরষ্কের।

দিনরাত সংবাদ :

প্রথমবারের মত কোনো মুসলিম দেশ হিসেবে টপ ৫০ ডিফেন্স ইন্ডাস্ট্রির ভেতর জায়গা করে নিলো তুরষ্কের এসেলসান…

বিশ্বের সেরা ১০০ টি ডিফেন্স ইন্ডাস্ট্রির তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকার প্রথম কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, দ্বিতীয় জেনারেল ডায়ানামিক্স, তৃতীয় বোয়িং এরপর অন্যান্য দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো…….

এই সেরা একশো’তে রয়েছে তুরষ্কের মোট ৭ টি ডিফেন্স ইন্ডাস্ট্রি। সেগুলো হলো এসেলসান, রকেটসান, হ্যাভেলসান, এফএনএসএস, এসটিএম, বিএমসি এবং টাই..

চলুন জেনে নেই, তাদের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থা……

ASELSAN :- ২০১৯ সালে এসেলসান ছিল ৫২ তম। কিন্তু এবার তারা ৪ কদম পিছিয়ে ৪৮ তম হয়েছে; অর্থাৎ সেরা ৫০’এ এসেছে। এ বছর এখন অব্দি এসেলসান তৈরী করেছে মোট ৩ বিলিয়ন ডলারের ইন্সট্রুমেন্টস। যার ভেতর ২.৫ বিলিয়নের শুধুমাত্র সমরাস্ত্র..

TAI :- টার্কিশ এরোস্পেশ ইন্ডাস্ট্রি বা টাই এর অবস্থান এখন ৫৩, যা আগে ছিল ৬৯। অর্থাৎ তারা ১৬ ধাপ পিছিয়ে দারুণ উন্নতি করেছে। তারা এবছর মোট ২.৬ বিলিয়নের ইলিমেন্টস বানিয়েছে, যারা ১.৩ বিলিয়ন সমমূল্যের সমরাস্ত্র..

BMC :- তাদের অবস্থান পূর্বে ছিল ৮৯, এখন ৭৯। অর্থাৎ তারা ১০ ধাপ পিছিয়ে উন্নতি করেছে। এবছর বিএমসির মোট বাজেট ৬৭৬ মিলিয়ন, এর ৫৩৩ মিলিয়নই সমরাস্ত্র শিল্পে.

ROKETSAN :- রকেটসানের অবস্থান ৯১ তম। এবছর তারা ডিফেন্সের পেছনে ৫১৫ মিলিয়ন খরচ করেছে.

STM :- এসটিএমের অবস্থা ৯২ তম। এবছর তারা মোট ৫০৩ মিলিয়নের ইন্সট্রুমেন্ট তৈরীর পরিকল্পনা নিয়েছে, যারা ৪৮৫ মিলিয়নই সমরাস্ত্র…..

FNSS :- তাদের অবস্থান ৯৪ তম। এবছর এফএনএসএসের সমরাস্ত্রের বাজেট ৩৭৪ মিলিয়ন……

HAVELSANS :- হ্যাভেলসান খুব ছোটখাটো জিনিসপত্র বানায় তাই তার অবস্থান একেবারেই তলানিতে, মানে ৯৭ তম , এবছর তারা মোট ৩৪২ মিলিয়নের সমরাস্ত্র তৈরী করবে.

সুতরাং সবগুলোই আগের চেয়ে উন্নতি করেছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করব, অন্যান্য মুসলিম দেশগুলোও তাদের সমরাস্ত্র শিল্পে উন্নতি সাধন করবে.