, ,

প্রথম বিশ্বনাথ মিডিয়া কাপের প্রীতি ফুটবল ম্যাচের লাল ও সবুজ দল

admin
প্রকাশিত March 11, 2022, 06:29 PM
প্রথম বিশ্বনাথ মিডিয়া কাপের প্রীতি ফুটবল ম্যাচের লাল ও সবুজ দল

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে শুক্রবার (১১ মার্চ) বিকেলে পৌর শহরের জানাইয়া পশ্চিমের মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২২’। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করেন।

খেলার নির্ধারিত সময় গোলশুন্য ড্র থাকলে ট্রাইব্রেকারে লাল দল বিজয়ী হয়। খেলায় যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুই দলের দুই গোলরক্ষক তজম্মূল আলী রাজু ও অসিত রঞ্জন দেব। এছাড়া খেলায় লাল দলের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন নবীন সোহেল এবং সবুজ দলের অধিনায়কের দ্বায়িত্ব পালন করেন প্রনঞ্জয় বৈদ্য অপু।

লাল দলের খেলোয়াড়রা হলেন- তজম্মুল আলী রাজু (ইত্তেফাক), আশিক আলী (যুগান্তর), সাইফুল ইসলাম বেগ (বাংলাদেশ প্রতিদিন), নবীন সোহেল (শুভ প্রতিদিন), কামাল মুন্না (যায়যায়দিন), নূর উদ্দিন (সিলেটের দিনরাত), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

সবুজ দলের খেলোয়াড়রা হলেন- প্রনঞ্জয় বৈদ্য অপু (উত্তরপূর্ব), রোহেল উদ্দিন (গণমুক্তি), এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক), অসিত রঞ্জন দেব (সিলেটের বাণী), আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়), জামাল মিয়া (আজকের পত্রিকা), আবদুস সালাম (ইনকিলাব), আবুল কাশেম (ভোরের কুমিল্লা), মশাহিদ আলী (শ্যামল সিলেট),

উল্লেখ্য, সাংবাদিকতার ব্যস্ত ও কর্মময় জীবনের পাশাপাশি একটু আনন্দ ও শরীর চর্চার জন্য প্রথমবারের মতো সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের প্রথম মিডিয়া কাপ। গত মঙ্গলবার বিকাল আড়াইটায় বিশ^নাথ উপজেলা বিআরডিবি হলরুমের সামনে যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিডিয়া কাপ ১ম আসরের উদ্বোধন হয়। পরে তিন দিনে (৮-১০ মার্চ) টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে ক্রীড়া উৎসবে মাতেন উপজেলার ৩০ জন সাংবাদিক।

এদিকে ১ম বিশ্বনাথ মিডিয়া কাপের ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ান হয়েছেন নবীন সোহেল (শুভ প্রতিদিন) ও আবদুস সালাম (ইনকিলাব) জুটি, রানাসর্ আপ হয়েছেন আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও শুকরান আহমদ রানা (সকালের সময়)। ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছেন এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি) ও রানার্স আপ হয়েছেন আশিক আলী (যুগান্তর)। গাফলায় চ্যাম্পিয়ন হয়েছেন নূরুল ইসলাম (আজকালের খবর) ও রানার্স আপ হয়েছেন মোহাম্মদ আলী শিপন (কালেরকণ্ঠ)। লুডুতে চ্যাম্পিয়ন হয়েছেন তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও রানার্স আপ হয়েছেন এমদাদুর রহমান মিলাদ (সিলেটের