, ,

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি , প্রবাসী বিএনপি নেতার বাড়ীতে হামলা

admin
প্রকাশিত April 28, 2021, 08:57 PM
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি , প্রবাসী বিএনপি নেতার বাড়ীতে হামলা

দিনরাত ডেস্ক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে গালাগাল ও অশ্রাব্য ভাষায় আক্রমনের তীব্র সমালোচনা চলছে সিলেটজুড়ে। সমালোচনার ঝড় বইছে বহির্বিশ্বেও।সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ফেসবুক লাইভে জয়যাত্রা অনলাইন টেলিভিশনের হেলেনা জাহাঙ্গীরের সাথে  তর্কে জড়িয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  তাঁর বোন শেখ রেহানার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন।

আর এ ঘটনায় গতকাল দুপুরে ক্ষুব্ধ ছাত্রলীগ কর্মিরা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের দক্ষিন সুরমার বাড়িতে হামলা চালিয়েছে।

আজ বুধবার (২৭এপ্রিল) ভোরের দিকে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে প্রায় আড়াইশ’ জনের একদল বিক্ষুব্দ নেতাকর্মী  হামলা চালিয়ে বাড়িতে ভাংচুর  করে আগুন জ্বালিয়ে দেয়।। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গত ২৭ এপ্রিল রাতে  যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ফেসবুক লাইভে জয়যাত্রা অনলাইন টেলিভিশনের হেলেনা জাহাঙ্গীরের সাথে  তর্কে জড়িয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  তাঁর বোন শেখ রেহানার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন।

অকথ্য ভাষায় তার এমনসব গালাগাল এবং মিথ্যা-বানোয়াট মন্তব্যে ক্ষোভের আগুনে ফুঁসছিলেন সিলেটেসহ দেশ বিদেশে আওয়ামী ঘরানার রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন সিলেটবাসী।এর আগেও তিনি বিভিন্ন টকশোতে এমন ঘটনা ঘটান।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছিল। তারই এক পর্যায়ে দক্ষিন সুরমার তেতলি গ্রামে মালেকের বাড়িতে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ হওয়া লোকজন চলে যান।