
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন
বিশ্বনাথের ৩৩টি গৃহহীন পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের পাকা ঘর পাচ্ছেন উপজেলার ৩৩টি ভ‚মি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।