
এস এম উমেদ আলীঃ প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র অর্থায়নে মরহুম আব্দুর রহিম স্মৃতি পরিষদ এর সহযোগিতায় আজ ৫ইমে রোজ বুধবার সকাল ১১টায় কুলঞ্জ ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে হাফিজ মাওঃ জুনেদ আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে এর দিরাই সুনামগঞ্জ প্রতিনিধি মোঃ শিহাব আহমেদ।
মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণে অসহায়দের সহায়তায় এগিয়ে আসার জন্য প্রাউড টু বি সিলেটি ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেনঃ টংগর রাড়ইল জারলিয়া ও তারাপাশা মাদরাসার মুহতামীম মাওঃ আব্দুর রকিব, সাবেক মেম্বার সৈয়দ তহুর আলী, মোঃ বুরহান উদ্দীন, মোঃ আনছারুল ইসলাম, মোঃ ছাদিক মিয়া প্রমুখ!
উপস্থিত ছিলেন তারাপাশা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুম আব্দুর রহিম স্মৃতি পরিষদ এর সদস্যবৃন্দ!
উল্লেখ্য যে প্রাউড টুবি সিলেটি; উই বিলিভ ইন ইউনিটি এই স্লোগানকে বুকে ধারণ করে বিগত তিন’বছর ধরে বৃটেন থেকে বাংলাদেশের আর্ত-মানবতার সেবায় ও ইউকে বাংলাদেশ কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে প্রাউড টুবি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে.
করোনার মহামারীতে চ্যানেল এস এর ফিড ফাইভ থাউজ্যান্ড ফ্যামিলিস ইন বাংলাদেশ ক্যাম্পেইনে আট হাজার দুই শত নয় পাউন্ড কালেকশন করার মাধ্যমে করোনার সংকটে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ কভিড ১৯ তথা করোনা ভাইরাসে নিহতদের দাফন কাফনের কাজে নিয়োজিত মানবতার সেবায় সহযোগিতাকারী মৌলভীবাজার জেলার দুটি সংগঠনকে ৫০ হাজার টাকা প্রদান ও হবিগঞ্জ জেলার শায়াস্তাগঞ্জের অসহায় রুগী তাসরীন আক্তার নদীকে ৫ লক্ষ টাকা মানবিক সহায়তা প্রদান ও সিলেট বিভাগের ৪’টি জেলায় বিভিন্ন মসজিদ,মাদ্রাসা এবং এতিমখানায় সাহায্য প্রদান সহ ইতিমধ্যে এগারটি প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থপন করে চলছে প্রাউড টুবি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে।
সেই ধারাবাহিকতায় আজ সুনামগন্জ জেলা সহ সিলেট বিভাগের ৪ টি জেলায় পযায়ক্রমে রামাদান খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এই সব প্রজেক্টকে বাস্তবায়িত করতে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করছি । ভবিষ্যতেও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে প্রাউড টুবি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এবং আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন!